স্টাফ রিপোর্টার::
তাহিরপুরের কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক, দানবীর, বৃক্ষপ্রেমিক বাদাঘাট ইউনিয়ন পরিষদের প্রয়াত চেয়ারম্যান হাজী জয়নাল আবেদীনের স্মরণ সভায় বক্তারা বলেছেন, তিনি আমৃত্যু মানুষের কল্যাণে কাজ করে গেছেন। একাধিক শিক্ষা প্রতিষ্টান, এতিমখানা প্রতিষ্টাসহ এলাকার সার্বিক উন্নয়নে যে ভুমিকা পালন করেছেন। হাওরে-সড়কে গাছ লাগিয়ে প্রকৃতিকে সুন্দর করেছেন। তার অবদান মানুষ ভুলেনি। তার প্রতিষ্টিত শিক্ষা প্রতিষ্টানগুলি আজ অবহেলিত ভাটির জনপদে শিক্ষার আলো ছড়াচ্ছে। তিনি বেঁচে আছেন উনার সৃষ্টিতে, থাকবেন আজীবন মানুষের হৃদয় মাঝে। আজ এই স্মরণ সভায় আমরা উনার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। রবিবার তাহিরপুর উপজেলার কৃতি সন্তান বাদাঘাট ইউনিয়ন পরিষদের প্রয়াত চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীনের ১১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে উনার প্রতিষ্টিত বাদাঘাট আলহাজ্ব জয়নাল আবেদীন বালিকা উচ্চ বিদ্যালয় কতৃক আয়োজিত শোক র্যালী ও স্মরণ সভায় বক্তারা এসব কথা বলেছেন। বিদ্যালয় পরিচালনা কমিটির বিদ্যুৎসাহী সদস্য ও বাদাঘাট ইউনিয়ন আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলামের সভাপতিত্বে ও এসএম সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্টিত স্মরণ সভায় প্রধান অতিথিতি হিসেবে বক্তব্য রাখেন জয়নাল আবেদীন মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক নুর আহমদ। স্বাগত বক্তব্য রাখেন, জয়নাল আবেদীন বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক চির রঞ্জন তালুকদার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক মুজিবুর রহমান তালুকদার, বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শফিকুল ইসলাম ধানু, বাদাঘাট রহমানীয়া আওয়ামী দাখিল মাদ্রাসার সহ সুপারিন্টেন্ড মৌ. তাজুল ইসলাম, সিনিয়র সহকারী শিক্ষক ও আওয়ামীলীগ নেতা নুরুল হক মাষ্টার, তাহিরপুর উপজেলা কৃষকলীগ আহ্বায়ক সেলিম হায়দার, বাদাঘাট ইউনিয়ন আওয়ামীলীগ সহ সভাপতি প্রিতি রঞ্জন সরকার কানু, যুবলীগ সাধারণ সম্পাদক রফিক আহমেদ মানিক, জয়নাল আবেদীন বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সেলিম হায়দার, ছাত্রলীগ নেতা সুলেমান আহমদ প্রমুখ। সভার শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মৌ. ফয়েজ উদ্দিন, গীতাপাঠ করেন, বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ঐশী রাণী তালুকদার। এর আগে সকালে বিদ্যালয়ে ছাত্রী, শিক্ষক ও অভিবাবকদের অংশগ্রহনে একটি শোক র্যালী বের হয়। র্যালীটি বাদাঘাট বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলি প্রদক্ষিণ করে। অনুষ্টান শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়, দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন, বাদাঘাট বাজার জামে মসজিদের খতিব মুফতি, মৌলানা হাজী আব্দুল বাতেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net