স্টাফ রিপোর্টার::
‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’ এই প্রতিপাদ্যে সুনামগঞ্জে পালিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারীরা, বিভিন্ন বেসরকারি সংগঠনের প্রতিনিধি ও সুধীসমাজের নেতৃবৃন্দ অংশ নেন। শোভাযাত্রা শেষে জেলা ইপিআই ভবনে দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ সিভিল সার্জন ডা. জসিম উদ্দিনের সভাপতিত্বে ও সিভিল সার্জন কার্যালয়ের কো-অর্ডিনেটর ডা. রাজেশ সিংহ মিথুনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা যশোবন্ত ভট্টাচার্য্য। অন্যদের মধ্যে বক্তব্য দেন ডা. পূজা সাহা ডা. তানভীর আহমদ, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির সিনিয়র অফিসার এস.এম. তরিকুল ইসলাম এবং স্বাস্থ্য ফোরামের সভাপতি শাহজাহান চৌধুরী।
আলোচনা সভায় সুনামগঞ্জ জেলার স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন, বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন বক্তারা। তারা দুর্গম হাওরাঞ্চলে স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি, জনবল নিয়োগ ও স্বাস্থ্য অবকাঠামো বৃদ্ধির দাবি জানান।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net