স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ধর্মপাশার মাটিরাবন বিওপি’র হাবিলদার মোঃ এনামুল হক এর নেতৃত্বে একটি টহল শনিবার রাতে ৯টি ভারতীয় গরু আটক করেছে। যার আনুমানিক মূল্য ২ লক্ষ ৭০ হাজার টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। বিজিবির উপস্থিতি ঠের পেয়ে চোরাকারবারীরা ভারতীয় গরু ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি সদস্যগণ মালিকবিহীন অবস্থায় বর্ণিত গরু আটক করে কাস্টমস বিভাগে হস্থান্তর করেছে।
সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, সকল ধরনের চোরাচালান এবং অন্যান্য যে কোন অপতৎপরতা রোধে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিশেষ অভিযান পরিচালনাসহ সকল ধরনের তৎপরতা কঠোরতার সাথে অব্যাহত রয়েছে বলে জানান ২৮ বর্ডার গার্ডের সিইও লে. ক. নাসির উদ্দিন আহমেদ পিএসসি।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net