স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের বিশ^ম্ভরপুর উপজেলা থেকে ৬৮ বোতল ভারতীয় মদসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ’র একটি আভিযানিক দল টহল ৪ ডিসেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়েল সামন থেকে মদের এই চালান জব্দ করে। এসময় চালবন গ্রামের হাবিবুর রহমান (৫৭) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়।
র্যাব-৯ এর মিডিয়িা অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মদসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার মামলা দিয়ে আসামিকে আদালতে চালান দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net