স্টাফ রিপোর্টার::
ব্যাটারিচালিত অটোগাড়িতে করে দলীয় নেতাকর্মীদের নিয়ে মনোনয়ন বাছাই অনুষ্ঠানে যোগ দিয়েছেন সুনামগঞ্জ-১ আসনে ইসলামি আন্দোলন মনোনীত প্রার্থী ডা. রফিকুল ইসলাম চৌধুরী। শনিবার মনোনয়ন যাছাই বাছাই অনুষ্ঠানের শেষ দিনে নেতাকর্মীদের নিয়ে জেলা শহরে আসেন। দুপুরে শহরের পুরাতন বাসস্টেশন থেকে একটি অটো গাড়ি নিয়ে নেতাকর্মীসহ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যান তিনি। সেখানে নামার পর উপস্থিত সাধারণ মানুষের সঙ্গেও তিনি কুশল বিনিময় করেন।
উল্লেখ্য ডা. রফিকুল ইসলাম তালুকদার দশম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন। তিনি জেলা বিএনপিরও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি এলডিপি, তৃণমূল বিএনপিতে যোগ দেন। এবার নির্বাচনের আগে বাংলাদেশ ইসলামি আন্দোলনে যোগ দিয়ে দলীয় মনোনয়ন নিশ্চিত করেছেন।
মনোনয়ন যাছাই বাছাই অনুষ্ঠানে অটোগাড়ি করে নেতাকর্মীদের নিয়ে যাওয়ার বিষয়ে তিনি বলেন, সাধারণ মানুষের নেতা। ৫০ বছর ধরে সাধারণ মানুষের সঙ্গেই আছি। তিনি বলেন, বাংলাদেশের রাজনীতি এখন দুই ভাগে বিভক্ত। একদিকে ইসলামিক দলগুলো এবং অন্যদিকে বিএনপি নেতৃত্বাধীন দলগুলো। এবার ইসলামিক দলের প্রার্থী হিসেবে আমি জয়ের ব্যাপারে আশাবাদি। সুষ্ঠু নির্বাচন হলে তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন বলে জানান।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net