ভ্রাম্যমাণ প্রতিনিধি::
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলাধীন ভারতের মেঘালয় পাহাড় সীমান্তবর্তী এলাকা থেকে ৯টি ভারতীয় গরু আটক করেছে বিজিবি। শনিবার দুপুরে উপজেলার গিলাগড়া নামকস্থান থেকে বিজিবি’র মাটিয়ারবন ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ওই গরু গুলি আটক করে।
বিজিবি’র মাটিয়ারবন ক্যাম্পের হাবিলদার মশিউর রহমান জানান, শনিবার দুপুরে চোরাকারবারিরা ভারত থেকে অবৈধভাবে সীমান্তবর্তী গিলাগড়া নামক এলাকা দিয়ে বেশ কিছু নিয়ে এসেছে। এমন সংবাদের ভিত্তিতে আমরা সেখানে অভিযান চালিয়ে ৯টি ভারতীয় গরু আটক করি। তবে আমাদের উপস্থিতি টের পেয়ে চোরা কারবারিরা আগেই সেখান থেকে পালিয়ে যায়। আটককৃত গরু গুলি সিজার লিস্ট করার পর রবিবার সকালে প্রকাশ্যে নিলামে বিক্রি করা হবে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net