তাহিরপুর প্রতিনিধি::
তাহিরপুরে বন্যার্ত মানুষের পাশে ব্র্যাক ব্যাংক ত্রান সহায়তা প্রদান করেছে। শনিবার দুপুরে তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের ভাটি তাহিরপুর কালিবাড়ি প্রাঙ্গণে এ ত্রান বিতরন করা হয়। অসহায় বন্যার্ত ১৫০ টি পরিবারের মধ্যে এ ত্রান সহায়তা প্রদান করা হয়।
ত্রান বিতরনকালে উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার কানন কুমার দেবনাথ, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক অমল কান্তি কর,যুগ্ম-সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, ব্যাক ব্যাংক ম্যানাজার সিলেট ব্রাঞ্চ অনুপ কান্তি দাশ, বন্দর ব্রাঞ্চ মাসুদ মিয়া, রিজিওনাল হেড মোঃ আব্দুল আজিজ , ব্রাঞ্চ ম্যানাজার সুনামগঞ্জ মোঃ শহীদুল ইসলাম, এরিয়া ম্যানাজার গোলাম ফারুক সরকার,বঙ্গবন্ধু সৈনিকলীগ সভাপতি আলম জিলানী সুহেল,মৎস্যজীবীলীগ সাধারন সম্পাদক আজিজুল হক প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net