1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিউজিল্যান্ডের হাইকোর্টে ব্যারিস্টার হিসেবে এনরোলড হলেন সুনামগঞ্জের মিসকাওয়াত হোসেন রিয়ান প্রাথমিক বৃত্তির ফলাফল প্রকাশ সবচেয়ে বেশি বৃত্তি সদরে, কম শাল্লায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় জেলায় সেরা সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় শাল্লায় কিশোরীকে জোরপূর্বক ধ/র্ষণের  অভিযোগে যুবক গ্রেফতার জামায়াত-এনসিপির সুপারিশের ইউনূস আমলের ডিসিদের প্রত্যাহারের প্রক্রিয়া শুরু সুনামগঞ্জে নদ নদীর পানি বাড়ছেই তাহিরপুর থেকে ৩ হাজার ৭০৮ কেজি ভারতীয় ফুচকার চালান জব্দ বিশ্বম্ভরপুরে ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছেলের সঙ্গে মা/রা গেলেন বাবা-মা ধোপাজান নদীতে ড্রেজার-বোমা আগ্রাসন রোধে গণপ্রতিরোধের ডাক বারকি শ্রমিক সংঘের উজানের ভারী বর্ষণে জুলাই-আগস্টে ব্রহ্মপুত্র ও মেঘনা অববাহিকায় বন্যার আশঙ্কা

ধর্মপাশায় বিষপ্রয়োগ করে ডোবার মাছ নিধন

  • আপডেট টাইম :: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ১০.০৮ এএম
  • ৫৬ বার পড়া হয়েছে

ধর্মপাশা প্রতিনিধি::
ধর্মপাশা উপজেলার পল্লীতে মাছের ডোবায় (কুমারিয়া বিল) দুর্বৃত্তরা রাতের আঁধারে বিষ প্রয়োগ করে মাছ নিধন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ডোবায় থাকা বিভিন্ন প্রজাতির মাছ মারা গেছে। এ ঘটনায় প্রায় দেড় লাখ টাকার আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে দাবি করেছেন পাইকুরাটি ইউনিয়নের ভাটগাঁও গ্রামের হারুন রশিদ।
পুলিশের কাছে দায়েরকৃত অভিযোগে জানা যায়, গত ২৬ ডিসেম্বর সন্ধ্যায় প্রতিদিনের মতো হারুন রশিদ তার মাছের ডোবায় খাদ্য প্রদান করেন। পরে বাড়িতে ফিরে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। পরদিন ভোর আনুমানিক ছয়টার দিকে ডোবায় গিয়ে তিনি দেখতে পান বিভিন্ন প্রজাতির মাছ মরে ভাসমান অবস্থায় রয়েছে।
ঘটনার পরপরই তিনি বিষয়টি স্থানীয় ইউপি সদস্য রহিছ মিয়া ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে অবহিত করেন। তারাও ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ভুক্তভোগী হারুন রশিদ জানান, পরিকল্পিতভাবে বিষ প্রয়োগের মাধ্যমে তার মাছের ডোবা ধ্বংস করা হয়েছে। এতে তার দীর্ঘদিনের পরিশ্রম ও বিনিয়োগ এক রাতেই নষ্ট হয়ে গেছে। তিনি আরও জানান, গত বছরেও একই ধরনের ঘটনার শিকার হয়েছিলেন তিনি, যা তাকে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতার মধ্যে ফেলেছে। এ ঘটনায় তিনি ধর্মপাশা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।
ইউপি সদস্য রহিছ মিয়া বলেন, দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।
ধর্মপাশা থানার উপপরিদর্শক (এসআই) হানিফ মিয়া জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রকৃত দোষীদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!