তাহিরপুর প্রতিনিধি::
তাহিরপুরে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনসাধারনেক অবহিত এবং উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্তকরনের লক্ষ্যে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে তাহিরপুর উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সুনামগঞ্জ জেলা তথ্য অফিসের ব্যাবস্থাপনায় এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
মাননীয় প্রধানমন্ত্রী “শেখ হাসিনার বিশেষ ইদ্যোগ ব্রান্ডিং“ বিষয়ক প্রচার কার্যক্রম বাস্তাবায়নের আওতায় ক্ষুদা ও দারিদ্র মুক্ত সোনার বাংলা গড়ার প্রত্যয়ে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগগুলো প্রেস ব্রিফিং করেন সুনামগঞ্জ জেলা তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক আমিনুল ইসলাম, রাজন চন্দ, আবুল কাশেম, জেলা তথ্য অফিসের সাইন অপারেটর মোঃ রায়হান উদ্দিন, তথ্য অফিসের এপিএই অপারেটর মোঃ শরিফ উদ্দিন প্রমুখ।
প্রেস ব্রিফিংয়ে সরকারের একটি বাড়ি একটি খামার প্রকল্প, আশ্রায়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কার্যক্রম, নারী ক্ষমতায়ন, সবার জন্য বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা, কমিউনিটি ক্লিনিক, শিশু বিকাশ ও বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষা সম্পর্কে সরকারের উন্নয়নগুলো তুলে ধরা হয়।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net