নিজস্ব প্রতিবেদক::
বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ-৩০) যোগ দিতে ব্রাজিল গেছেন প্রকাশক ও লেখক রাজীব চৌধুরী। বুধবার ৫ নভেম্বর বিকেল ৪.৫০ এর ফ্লাইটে তিনি ব্রাজিলের উদ্দেশ্যে উদ্দেশে রওয়ানা দেন।
১১ নভেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত ব্রাজিল এর বেলেম শহরে বিশ্ব জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হবে। চৈতন্য প্রকাশনের সত্ত্বাধিকারী রাজীব চৌধুরী বিশ্ব জলবায়ু সম্মেলনে বাংলাদেশ প্যাভেলিয়নসহ গ্রীন ও ব্লু জোনের বিশ্বের বিভিন্ন দেশের প্যাভেলিশনে অনুষ্ঠিত কর্মসূচিতে অংশ নেবেন।
বাংলাদেশ সরকারের পদস্থ কর্মকর্তাসহ বাংলাদেশের পরিবেশবাদী সংগঠন ও প্রতিনিধিত্বশীল ব্যক্তিরা সম্মেলনে অংশ নেবেন।
আগামী ২২ নভেম্বর সম্মেলন শেষ হলে প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশ ফিরবেন রাজীব চৌধুরী।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net