1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আ.লীগ আমাদের শত্রু নয়-মিত্র, আমরা একসঙ্গে মুক্তিযুদ্ধ করেছি: এমপি নাছির চৌধুরী বিশ্বম্ভরপুরে কলেজ ছাত্রীকে ধর্ষণ: ইমাম গ্রেপ্তার টাঙ্গুয়ার হাওরে ইসিএ এলাকায় হাউসবোটের অবৈধ প্রবেশ: ৬ হাউসবোটকে জরিমানা সুনামগঞ্জে হামে আক্রান্ত শিশুরা শয্যা সংকটে সিলেট রেঞ্জের শ্রেষ্ট ওসি নির্বাচিত হলেন দিরাই থানার ওসি মোঃ আমিনুল ইসলাম শান্তিগঞ্জে দাওয়াতি হাডুডু খেলা অনুষ্ঠিত হাউসবোট থেকে হাওরে প্লাস্টিক বর্জ্য ফেলায় ১০ হাজার টাকা জরিমানা সুনামগঞ্জে সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের উদ্বোধন করলেন এমপি নূরুল সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা অনুষ্ঠিত শিক্ষার মানোন্নয়নে সুনামগঞ্জ সরকারি জুবিলীতে শিক্ষক-অভিভাবক মতবিনিময়

সুনাগঞ্জসহ সিলেটের ১৪ টি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

  • আপডেট টাইম :: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ৮.১৫ পিএম
  • ৬৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩২ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। রোববার বিকেলে রাজধানীর গুলশানে দলটির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রার্থীদের নাম ঘোষণা করেন।

এতে সিলেট বিভাগের ১৯ আসনের মধ্যে ১৪ আসনের একক প্রার্থীর নাম ঘোষণা করা হয়।

সুনামগঞ্জের প্রার্থী

সুনামগঞ্জ জেলার তিনটি আসনে একক প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।

সুনামগঞ্জ-১ আসনে প্রাথমিক মনোনয়ন পেয়েছেন বিএনপির কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক আনিসুল হক।

সুনামগঞ্জ-৩ আসনে প্রার্থী হয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ।

সুনামগঞ্জ-৫ আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক তিনবারের সংসদ সদস্য ক‌লিম উদ্দিন আহমদ মিলন।

সিলেটের প্রার্থী

সিলেট জেলার ছয়টি আসনের মধ্যে চারটিতে একক প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।

সিলেট-১ আসনে প্রার্থী হয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।

সিলেট-২ আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা তাহসীনা রুশদীর লুনা।

সিলেট-৩ আসনে প্রার্থী হয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক।

সিলেট-৬ আসনে মনোনয়ন পেয়েছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী।

মৌলভীবাজারের প্রার্থী

মৌলভীবাজার-১ আসনে প্রার্থী হয়েছেন নাসির উদ্দিন আহমেদ মীঠু।

মৌলভীবাজার-২ আসনে মনোনয়ন পেয়েছেন সওকত হোসেন সকু।

মৌলভীবাজার-৩ আসনে প্রার্থী হয়েছেন নাসের রহমান।

মৌলভীবাজার-৪ আসনে মনোনয়ন পেয়েছেন মজিবর রহমান।

হবিগঞ্জের প্রার্থী

হবিগঞ্জ-২ আসনে প্রার্থী শাখাওয়াত হোসেন জীবন।

হবিগঞ্জ-৩ আসনে মনোনয়ন পেয়েছেন জি কে গউছ।

হবিগঞ্জ-৪ আসনে প্রার্থী হয়েছেন এসএম ফয়সাল।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!