1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক ৩৩ কেভি লাইনে মারাত্মক ত্রুটি: বিদ্যুৎহীন সুনামগঞ্জ, কখন আসবে নিশ্চিত নয় সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হারানো মোবাইল উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করলেন দিরাই থানার ওসি সুনামগঞ্জে জেলা প্রশাসনের গণশুনানিতে নানা সমস্যা তুলে ধরলেন ভুক্তভোগীরা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি মিলন

সারদা পুলিশ একাডেমি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ ডিআইজি এহসানউল্লাহ

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ৯.৪৮ পিএম
  • ১০৬ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) এহসানউল্লাহ। বুধবার সকাল থেকে তিনি নিখোঁজ রয়েছেন, তবে বিষয়টি শুক্রবার প্রকাশ্যে আসে।

পুলিশ একাডেমি সূত্রে জানা গেছে, মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি প্রতিনিধি দল রাজশাহী জেলা পুলিশের সহায়তায় বৃহস্পতিবার সকালে ডিআইজি এহসানউল্লাহকে আটক করতে সারদা পুলিশ একাডেমিতে যায়। তবে আগেই বিষয়টি জানতে পেরে তিনি সেখান থেকে আত্মগোপনে চলে যান বলে জানা গেছে।

বরিশালের সাবেক পুলিশ সুপার এহসানউল্লাহ বর্তমানে বাংলাদেশ পুলিশ একাডেমিতে সাপ্লাই বিভাগের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ একাডেমির পুলিশ সুপার (প্রশাসন) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “ডিআইজি এহসানউল্লাহ বুধবার থেকে একাডেমিতে অনুপস্থিত। বৃহস্পতিবার তিনি ডাকযোগে ছুটির আবেদন পাঠিয়েছেন, তবে সেটি অনুমোদিত হয়নি। তাঁর অবস্থান সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে।”

একাডেমির একাধিক সূত্র জানিয়েছে, ডিআইজি এহসানউল্লাহ জানতে পারেন যে তাঁকে গ্রেপ্তারের জন্য পুলিশের একটি টিম একাডেমির পথে রয়েছে। খবরটি পেয়ে তিনি মোটরসাইকেলে একাডেমি ত্যাগ করেন বলে ধারণা করা হচ্ছে।

তাঁর নিখোঁজ হওয়ার ঘটনায় পুলিশের অভ্যন্তরে উদ্বেগ তৈরি হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!