স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বয়স্কভাতা নিয়ে বাড়ি ফেরার পথে অটোরিক্সা উল্টে হাওরের খাদে পড়ে মারা গেছেন দুই বৃদ্ধা। বৃহষ্পতিবার দুপুরে উপজেলার বিশ্বম্ভরপুর-পলাশ সড়কে এ ঘাঁন ঘটে। নিহতরা হলেন বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের মজুমদারী গ্রামের জামিনী দেব নাথের স্ত্রী কুমিদিনী নাথ (৭০) ও একই এই ইউনিয়েনের গোবিন্দনগর গ্রামের ধীরেন্দ্র কুমার দাসের স্ত্রী চরণ নাথ (৬৫)। এলাকাবাসীর সহায়তায় পুলিশ দুই নারীর লাশ উদ্ধার করে পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তের জন্য পরিবারের কাছে হস্থান্তর করেছে।
বিশ্বম্ভরপুর থানার ওসি মোল্লা মনির হোসেন বলেন, এই দুই নারী বয়স্ক ভাতা উত্তোলন করে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মারা যান তিনি। অটোরিক্সা উল্টে হাওরের খাদে ডুবে গেলে তারা ঘটনাস্থলেই মারা যান। লাশ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net