ধর্মপাশা প্রতিনিধি
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের হামিদপুর চৌরাস্তা এলাকা থেকে গত বুধবার (১১ডিসেম্বর) সন্ধ্যায় আজিম উদ্দিন (৫১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মধ্যনগর থানা পুলিশ। তার বাড়ি উপজেলার হামিদপুর গ্রামে।তিনি মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে রয়েছেন।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. সজীব রহমান বলেন, নাশকতার প্রস্তুতির অভিযোগে ১৭জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১৫/২০জনকে আসামি করে গত ২৭নভেম্বর বিশেষ ক্ষমতা আইনে মধ্যনগর থানায় একটি মামলা হয়। এই মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আজিম উদ্দিনকে হামিদপুর চৌরাস্তা এলাকা থেকে বুধবার সন্ধ্যা ছয়টার দিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net