1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক ৩৩ কেভি লাইনে মারাত্মক ত্রুটি: বিদ্যুৎহীন সুনামগঞ্জ, কখন আসবে নিশ্চিত নয় সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হারানো মোবাইল উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করলেন দিরাই থানার ওসি সুনামগঞ্জে জেলা প্রশাসনের গণশুনানিতে নানা সমস্যা তুলে ধরলেন ভুক্তভোগীরা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি মিলন

দোয়ারাবাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের বৈঠক

  • আপডেট টাইম :: বুধবার, ২৮ আগস্ট, ২০২৪, ৯.৪১ পিএম
  • ১২৬ বার পড়া হয়েছে

দোয়ারাবাজার প্রতিনিধি::
‘চলমান পরিস্থিতিকে পুঁজি করে একশ্রেণির স্বার্থান্বেষীদের ইন্ধনে দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষাবিদরা। সুবিধাবাদীদের উস্কানিতে ইতিমধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ভাঙিয়ে চাঁদাবাজিসহ অহেতুক শিক্ষকদের হেনস্তা এবং ক্যাম্পাসে অশান্তি তৈরি করা হচ্ছে। এভাবে চলতে থাকলে শিক্ষা কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে এবং প্রয়োজনে আন্দোলনের ডাক দিবেন শিক্ষকরা-এমন কথা জানিয়েছেন দোয়ারাবাজার উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষকরা। এনিয়ে বুধবার দুপুরে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার তনু’র সাথে দোয়ারাবাজার উপজেলার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের বেঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এসব কথা বলেছেন শিক্ষকরা।
বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দোয়ারাবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ একরামুল হক, রোছমত আলী রামসুন্দর স্কুল ও কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম, কলাউড়া দারু: কাসেমিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা কালিমুল্লাহ, সমুজ আলী স্কুল ও কলেজের অধ্যক্ষ অসীম মোদক, হাজী কনুমিয়া উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রফিজ আলী, হেলাল-খসরু উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমদ, আমবাড়ি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান, দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অজয় কুমার, সোনালীচেলা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, দারুল হেরা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা রফিকুল ইসলাম, টেংরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোবায়ের আহমদ মজুমদার, হাজী নুরুল্লাহ দশগাঁও উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল হক, সোনারবাংলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদত কবির, দোয়ারাবাজার বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মণিমালা দাস প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!