স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মাছিমপুর বিওপি’র হাবিলদার এসএম মাহমুদুন্নবী এর নেতৃত্বে একটি টহল দল গামারিতলা থেকে ৪৪ বোতল ভারতীয় মদ আটক করেছে। রবিবার সন্ধ্যায় সীমান্ত পিলার ১২০৮/৫-এস এর নিকট হতে বোতল ভারতীয় অফিসার চয়েস মদ আটক করা হয়। যার মূল্য ৬৬,০০০/- টাকা। তবে এ ঘঁনায় কাউকে আটক করা যায়নি। বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মদ ফেলে পালিয়ে যায়।
সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, সকল ধরনের চোরাচালান এবং অন্যান্য যে কোন অপতৎপরতা রোধে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিশেষ অভিযান পরিচালনাসহ সকল ধরনের তৎপরতা কঠোরতার সাথে অব্যাহত রেখেছে বলে জানান অধিনায়ক লে. ক. নাসির উদ্দিন আহমেদ পিএসসি।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net