হাওর ডেস্ক::
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘ছাত্র-তরুণরাই আমাদের ভবিষ্যৎ। তরুণদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে হবে। আমরা ধ্বংস চাই না, শান্তি চাই।’
বুধবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার কিছু আগে নয়াপল্টনে বিএনপির সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে খালেদা জিয়া এ কথা বলেন।
এর আগে বিএনপির সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (৭ আগস্ট) দুপুর ২টা ৪০ মিনিটে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে দলটির সমাবেশ শুরু হয়েছে।
এদিকে বিএনপির পূর্বঘোষিত সমাবেশ উপলক্ষে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে চলছে উৎসবমুখর পরিবেশ। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে দলে দলে মিছিল নিয়ে আসতে থাকেন দলীয় নেতাকর্মীরা।
এ সময় তারা সদ্য বিদায় নেওয়া আওয়ামী সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে কর্মীদের উপস্থিতি। হাজারও কর্মীরা এসে জড়ো হন দলটির এই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে।
দুপুরে শুরু হওয়া বিএনপির সমাবেশে সভাপতিত্ব করছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net