স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে শুক্রবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শীথিল করা হয়েছে। তবে এই সময়ের পর পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কারফিউ বহাল থাকবে। কারফিউ চলাকালে জনগণকে মেনে চলার আহ্বান জানান জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী।
তিনি আরো জানান, সুনামগঞ্জের সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ। শুক্রবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কারফিউ বহাল থাকবে। কেউ যাতে এই অঞ্চলের শান্তি শৃঙ্খলা বিঘœ না ঘাটাতে পারে সেদিকে প্রশাসনের কঠোর নজরদারি রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net