স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ পৌর জামায়াতের সহ সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় জিহাদি বই ও দেশিয় অস্ত্রও উদ্ধার করা হয়। এ ঘটনায় জামায়াতের ২১ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার মামলা হয়েছে।
সুনামগঞ্জ সদর থানার ওসি খালেদ চৌধুরী বলেন, জামায়াত নেতা মামুনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা কিছুদিন ধরে নাশকতার পরিকল্পনা করছিল। তাকে গ্রেপ্তারের পর ২১ জনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। আমরা অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছি।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net