হাবিবুর রহমান-হাবিব, শাল্লা::
ভিজিডি কর্মসূচী ২০১৭-১৮ অর্থ বছরে সুনামগঞ্জের শাল্লা উপজেলার বাহাড়া ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের নারীদের আইজিএ সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন পরিষদ কার্যালয়ে শনিবার দুপুরে অনুষ্টিত প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান বিধান চন্দ্র চৌধুরী। ইআরডির আয়োজনে ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় অনুষ্ঠিত এই কর্মশালায় দরিদ্র জনগোষ্ঠীর ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্য, দুর্যোগ ও নারীর আয় বৃদ্ধিমূলক বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
বক্তব্য রাখেন শাল্লা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোর্শেদ আলম, বাহারা ইউনিয়ন পরিষদের সচিব বিপ্লব দাস, ইউপি সদস্য ল্পিটন দাস, ইউ আর ডি এর শাল্লা উপজেলা অর্গানাইজার প্রদীপ চন্দ্র দাস প্রমুখ।
কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন-ইউ আর ডি এর বাহাড়াা ইউনিযয়ন পরিষদের ভিজিডি প্রোগ্রামের ইউনিয়ন ফ্যাসিলিটর মিতু রাণী দাস।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net