1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক ৩৩ কেভি লাইনে মারাত্মক ত্রুটি: বিদ্যুৎহীন সুনামগঞ্জ, কখন আসবে নিশ্চিত নয় সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হারানো মোবাইল উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করলেন দিরাই থানার ওসি সুনামগঞ্জে জেলা প্রশাসনের গণশুনানিতে নানা সমস্যা তুলে ধরলেন ভুক্তভোগীরা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি মিলন

দিরাইয়ে দুইজন আন্তজেলা ডাকাত গ্রেপ্তার

  • আপডেট টাইম :: সোমবার, ১৫ জুলাই, ২০২৪, ৭.০৫ পিএম
  • ১৩৩ বার পড়া হয়েছে

দিরাই প্রতিনিধি::
সুনামগঞ্জের দিরাইয়ে পৃথক অভিযানে চোরাই মোটরসাইকেল, তালা ভাঙার যন্ত্রসহ ছয়জনকে গ্রেফতার করেছে থানাপুলিশ। রবিবার দিবাগত (১৫ জুলাই) রাতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- সিলেটের বিশ্বনাথ উপজেলার বৈরাগীরগাঁও গ্রামের মো. হাছন খানের ছেলে মো. সুজন আহমদ সেবুল (৩৩), পৌরসভার ভরারগাঁও গ্রামের মৃত ওয়াকিব উল্ল্যা ছেলে রহিবুর রহিবুল (৪৪), হাইস্কুল রোডের স্বপন পালের ছেলে জনি পাল (২২), একই গ্রামের মতিন মিয়ার ছেলে স্বপন মিয়া(২৩), দৌওজ গ্রামের মৃত মনিন্দ্র বিশ্বাসের ছেলে রনি বিশ্বাস (২৫) ও হারনপুর গ্রামের মৃত আনন্দ বিশ্বাসের ছেলে প্রকাশ বিশ্বাস (২২)।
পুলিশ বলছে- তাদের মধ্যে দুইজন কুখ্যাত ডাকাত।
পুলিশ জানায়, রবিবার দিবাগত রাতে ছিনতাই, ডাকাতি, অস্ত্র ও চুরি মামলাসহ ১৩টি মামলার আসামি মো. সুজন আহমদ সেবুলকে দিরাই থানাধীন কাইমা এলাকা হতে গ্রেফতার করা হয়। পরে তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে কাইমায় অভিযান চালিয়ে সিলেটের গোয়াইনঘাট থেকে চুরি হওয়া ১৫০ সিসির পালসার মোটরসাইকেল (রেজি নং-সিলেট মেট্টো-ল-১১-৩২১২) উদ্ধার করে পুলিশ।
অপর অভিযানে ডাকাতি, চুরি ও জুয়াসহ ১০টি মামলার আসামি রহিবুর ওরফে রহিবুলকে দিরাইয়ের ভরারগাঁও এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
একই রাতে আরেকটি অভিযানে ২টি রেঞ্চ, ১টি তালা ভাঙার যন্ত্র ও ১টি হেমারসহ জনি পাল, স্বপন মিয়া, রনি বিশ্বাস ও প্রকাশ বিশ্বাসকে দিরাই- সুনামগঞ্জ সড়ক থেকে গ্রেফতার করে পুলিশ।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন- গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!