স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সদর উপজেলার গোবিন্দপুর গ্রামে পুকুরের পানিতে খেলতে নেমে ডুবে মারা গেছে পঞ্চম শ্রেণির ছাত্র সুমন আহমদ। গোবিন্দপুর গ্রামের মো. হারুন মিয়ার ছেলে সুমন স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র। শুক্রবার দুপুর ১২টায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে সুমন আহমদ বাড়ির পুকুরের পানিতে লোকজনের অগোচরে খেলতে যায়। এসময় সাতার না জানায় ডুবে যায় সুমন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
সদর থানার ওসি মো. শহীদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net