স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ মিয়ানমারের রাখাইন রাজ্যে মুসলমান নারী পুরুষ ও শিশুদের উপর চলমান হত্যাযজ্ঞের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা শহরের ষোলঘর এলাকা থেকে জামায়াত অধ্যুষিত উলামা মাশায়েখ পরিষদের ব্যানারে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি স্থানীয় আলফাত উদ্দিন স্কয়ারে এসে সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভ মিছিল পরবর্তী সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জামায়াত নেতা মাওলানা আবুল কালাম আজাদ, জামায়াত নেতা মিসবাহ উদ্দিন ও আব্দুল কাদির প্রমুখ।
বক্তারা অবিলম্বে মিয়ানমার সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য জাতিসংঘের প্রতি আহবান জানান ও অসহায় রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net