স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের দোয়ারাবাজার আজমপুর খেয়াঘাটে পাহাড়ি ঢলের তোড়ে সুরমা নদীতে খেয়া নৌকা ডুবে মা ও মেয়েসহ তিনজন নিখোজ। মঙ্গলবার সকালে দোয়ারাবাজার উপজেলার মান্নারগাও ইউনিয়নের আজমপুর গুচ্চগ্রামের দুই নারী ও এক শিশু দোয়ারাবাজার যাবার সময় খেয়া নৌকাডুবিতে নিখোজ হন। তাদের উদ্ধারে দমকল বাহিনী ও পুলিশ অভিযান চালাচ্ছে।
দোয়রাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার বলেন, আজমপুর গুচ্চগ্রামের আইনুদ্দিনের স্ত্রী জোছনা বেগম ও মেয়ে ময়না বেগম এবং একই গ্রামের নূর আলীর স্ত্রী গুলু বেগম দোয়ারাবাজার আসার জন্য রওয়ান দেন। বানের পানি ভেঙ্গে তারা আজমপুর খেয়াঘাটে এসে খেয়া নৌকায় ওঠেন। নদীতে পাহাড়ি ঢলের স্রোত থাকায় মাঝ নদীতে নৌকাটি ডুবে যায়। এতে এই তিনজন নিখোজ হন। তাদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।
(ফাইল ছবি)
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net