স্টাফ রিপোর্টার::
সাবেক অর্থমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম সাইফুর রহমানের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের কাজির পয়েন্ট এলাকায় লতিফা কমিউন্টি সেন্টারে সাইফুর রহমান স্মৃতি পরিষদ এ স্মরণসভার আয়োজন করে। অনুষ্ঠানে জেলা বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাইফুর রহমান স্মৃতি পরিষদের সভাপতি ও জেলা বিএনপির সহ সভাপতি নাদির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য রাখেন প্রবীণ বিএনপি নেতা মোক্তার হোসেন, জেলা বিএনপির সহসভাপতি আবুল মনসুর শওকত, বিএনপি নেতা হোসেন আমীর, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net