অনলাইন::
গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সমন্বয়ক অফিস। সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করেছে, আগস্টের ২৫ তারিখ মিয়ানমার সামরিক বাহিনীর নির্যাতন শুরু হওয়ার এখন পর্যন্ত ৮৭ হাজার রোহিঙ্গা পালিয়ে এসেছে।
যেসব ক্যাম্পে রোহিঙ্গারা অবস্থান করছে সেগুলোর ধারণক্ষমতার বেশি রোহিঙ্গা রয়েছে। স্থানীয় স্কুল, ধর্মীয় উপসনালয়, কমিউনিটি সেন্টার ও স্থানীয়দের বাসাবাড়িতে রোহিঙ্গারা বসবাস করছে।
নতুন আসা রোহিঙ্গাদের জন্য নতুন ক্যাম্প তৈরির কাজ চলছে। তাদের থাকার জন্য এখন জায়গা, খাদ্য, চিকিৎসাসহ অন্যান্য জিনিসের প্রয়োজন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net