1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক ৩৩ কেভি লাইনে মারাত্মক ত্রুটি: বিদ্যুৎহীন সুনামগঞ্জ, কখন আসবে নিশ্চিত নয় সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হারানো মোবাইল উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করলেন দিরাই থানার ওসি সুনামগঞ্জে জেলা প্রশাসনের গণশুনানিতে নানা সমস্যা তুলে ধরলেন ভুক্তভোগীরা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি মিলন

‘তুফান’এখন উড়াল দিচ্ছে সিডনিতে

  • আপডেট টাইম :: সোমবার, ২৪ জুন, ২০২৪, ১.১৯ পিএম
  • ১৪১ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
নায়ক শাকিব খানের ঈদের সিনেমা ‘তুফান’ যাচ্ছে অস্ট্রেলিয়ার সিডনিতে।

অস্ট্রেলিয়ায় সিনেমাটির পরিবেশক বঙ্গজ ফিল্মস। প্রতিষ্ঠানটি ফেইসবুকে জানিয়েছে, আগামী ২৮ জুন থেকে সিডনির বিভিন্ন প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখানো হবে।

সিডনির ব্যাংকসটাউন, ব্ল্যাকটাউন, ইস্টগার্ডেন, মাউন্ট ড্রুইট, ক্যাম্বেলটাউন, ওয়ারাওংসহ দেশটির অন্যান্য রাজ্যের প্রধান শহরেও চলবে সিনেমাটি।

শিগগির ভারতেও মুক্তি পাচ্ছে ‘তুফান’।

‘তুফান’ প্রযোজনা করেছে আলফা-আই স্টুডিওজ লিমিটেড, ডিজিটাল পার্টনার চরকি ও ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর হিসেবে আছে এসভিএফআর। পরিবেশক প্রতিষ্ঠান আলফা আই স্টুডিওস লিমিটেড।

‘তুফান’ সিনেমায় শাকিব খানকে দ্বৈত চরিত্রে দেখা গেছে। এ নায়কের বিপরীতে অভিনয় করেছেন ভারতের মিমি চক্রবর্তী ও বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা। আরও আছেন চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, সালাউদ্দিন লাভলু, গাউসুল আলম শাওনসহ অনেকে।

পরিচালক রায়হান রাফির ‘তুফান’ কোরবানির ঈদের দিন মুক্তি পাওয়ার পর থেকে হলে দর্শক ধরে রেখেছে। কয়েকদিন আগে ঢাকায় টিকেট না পেয়ে হল ভাংচুরের ঘটনা ঘটে। দর্শকদের চাপ সামলাতে মধ্যরাতেও বিশেষ প্রদর্শনীর খবর এসেছে কয়েক জেলা থেকে।

এছাড়া দর্শকদের চাহিদা পূরণে ইতোমধ্যে ঢাকার স্টার সিনেপ্লেক্স ও যমুনা ব্লকবাস্টার সিনেমাসে এ সিনেমার শো সংখ্যা দ্বিগুণ করে দেওয়া হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!