হাওর ডেস্ক::
ভারতে এখনও চলছে মারাত্মক তাপপ্রবাহ। পূর্বাঞ্চলীয় উড়িষ্যা রাজ্যে ৭২ ঘন্টায় ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে সোমবার।
বিবিসি জানায়, ভারতে মে মাসে প্রকাশিত সরকারি পরিসংখ্যানে দেখা গেছে, মার্চ এবং মে মাসের মধ্যে ভারতজুড়ে গরমজনিত অসুস্থতায় ৬০ জন নিহত হয়েছে।
কিন্তু পল্লী এলাকাগুলোতে গরমে মৃত্যুর খবর সামনে আসে কম। ফলে মৃতের প্রকৃত সংখ্যা আরও বেশি হওয়ার আশঙ্কা আছে।
কর্মকর্তারা বলছেন, তাপমাত্রার রেকর্ড রাখা শুরু হওয়ার পর থেকে ভারত সবচেয়ে দীর্ঘ তাপপ্রবাহের মধ্য দিয়ে যাচ্ছে। তাপমাত্রা কয়েকটি জায়গায় ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে।
ভারতের আবহাওয়া দপ্তরের কর্মকর্তা মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেছেন, “এটি দীর্ঘ তাপপ্রবাহ। কারণ দেশের বিভিন্ন অংশে প্রায় ২৪ দিন ধরে এই তাপপ্রবাহ অনুভূত হচ্ছে।”
মে’র মাঝামাঝিতে ভারতের বিভিন্ন অংশে চরম তাপমাত্রা বিরাজমান ছিল। কয়েকটি নগরীতে তাপমাত্র ছিল ৪৫ থেকে ৫০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফোরা করছিল।
আর চলতি মাসের শুরুর দিকে লোকসভা নির্বাচনের চূড়ান্ত ধাপে উত্তর প্রদেশ ও বিহারে নিয়োগ করা নির্বাচনী কর্মকর্তাদের অন্তত ১৮ মারা গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net