সাইফ উল্লাহ::
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ বাজারে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছেন স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন। রবিবার বিকেলে বাদশাগঞ্জ জামে মসজিদ প্রাঙ্গণে এ আলোচনা সভায় অনুষ্টিত হয়। বাদশাগঞ্জ বাজার জামে মসজিদ’র উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথি সুনামগঞ্জ ১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, দোয়া পরিচালনায় নেত্রকোণা জেলার পীরে কামেল হযরত মাও. মাঈন উদ্দিন, বিশেষ অতিথি সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য শামীম আহম্মেদ মুরাদ, সুনামগঞ্জ জেলা ইঞ্জিনিয়ার মো. রবিউল্লাহ, ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া, সেলবরষ ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নুর হোসেন, ধর্মপাশা সদর ইউপি চেয়ারম্যান সেলিম আহম্মেদ, পাইকরাটি ইউপি চেয়ারম্যান ফেরদৌসুর রহমান, সেলবরষ ইউপি আওয়ামীলীগ সভাপতি শাহ আলাউদ্দিন সহ স্থানীয় মাওলানা ও বিভিন্ন পেশাজীবী উপস্থিত ছিলেন। আলোচনা সভার পর বিশেষ দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net