1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

সুনামগঞ্জে স্বাধীনতা চিকিৎসক পরিষদের কমিটি গঠন: সভাপতি স্বাধীন সেক্রেটারি নূরুল

  • আপডেট টাইম :: শনিবার, ৮ জুন, ২০২৪, ১১.০৪ পিএম
  • ১৫৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
উৎসবমুখর পরিবেশে সম্মেলনের মাধ্যমে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) সুনামগঞ্জ জেলা কমিটি গঠিত হয়েছে। ৮ জুন শনিবার সিলেটে বিভাগীয় সম্মেলনে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ, শ্রীমঙ্গল সাংগঠনিক শাখার কমিটি গঠিত হয়। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সিলেট বিভাগের বিভিন্ন ইউনিটের স্বাচীপের নেতৃবৃন্দসহ সাধারণ চিকিৎসক ও বিভিন্ন মেডিকেল কলেজ পড়–য়া শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সর্বসম্মতিক্রমে সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের প্রকল্প পরিচালক ডা. স্বাধীন কুমার দাস। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের নাককান গলা বিভাগের বিশেষজ্ঞ ডা. এম নূরুল ইসলাম।
অধ্যাপক ডা. রুকন উদ্দিন আহমদের সভাপতিত্বে ও অধ্যাপক ডা. এমএ আজিজ চৌধুরীর সঞ্চালনয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাচিপের সভাপতি ডা. জামাল উদ্দিন চৌধুরী। সম্মেলনে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন ছলেন কেন্দ্রীয় স্বাচিপের মহাসচিব অধ্যাপক ডা. কামরুল ইসলাম খান।
এদিকে সম্মেলনের মাধ্যমে সুনামগঞ্জে স্বাচীপের কমিটি গঠিত হওয়ায় নবনির্বাচিত কমিটির সভাপতি ডা. স্বাধীন কুমার দাস ও সাধারণ সম্পাদক ডা. এম নূরুল ইসলামসহ কমিটির সবাইকে অভিনন্দন জানিয়েছেন সুনামগঞ্জের প্রগতিশীল ধারার চিকিৎসকসহ সুধীজন। তারা মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনায় জন্ম নেওয়া বাংলাদেশের সর্বস্তরের জনগণের কল্যাণে কাজ করে যাওয়ার আহ্বান জানান।
নবনির্বাচিত নেতৃবৃন্দও সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিতের পাশাপাশি অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্মদাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসাম্প্রদায়িক আদর্শের আলোকে রাষ্ট্র পরিচালনায় সহযোগিতার অঙ্গিকার করেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!