হাওর ডেস্ক::
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে শুভ সূচনা করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার সকালে ভারতের উদ্দেশে রওনা হওয়ার আগ মুহূর্তে জয়ের খবর পেয়ে সরকারপ্রধান ক্রিকেটারদের অভিনন্দন জানান বলে তার কার্যালয়ের তরফে জানানো হয়েছে।
ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ২ উইকেটে হারায় বাংলাদেশ। ১২৫ রানের লক্ষ্য ৬ বল বাকি থাকতে ছুঁয়ে ফেলেন শান্তরা।
টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনবারের দেখায় শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম জয় এটি। এর মধ্য দিয়ে টানা দুই ম্যাচ হেরে সুপার এইট খেলার সম্ভাবনা অনেকটাই ম্রিয়মাণ হয়ে গেল লঙ্কানদের জন্য। সামনের ম্যাচগুলোর জন্য বড় প্রেরণা পেল বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net