স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের পরিচিত মুখ ও সুনামগঞ্জে সদর উপজেলার এক কৃষক লীগ নেতা জুনেদ আহমদকে উপর্যুপুরি ছুরিকাঘাত করে হত্যা করেছে দুবৃত্তরা। শৎশুক্রবার রাত আড়াইটায় এ ঘটে। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে একই এলাকার আব্দুল মতিন নামের এক যুবককে গ্রেফতা করেছে। নিহত জুনেদ আহমদ (৪০) ওই এলাকার আছদ্দর আলীর ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার গভীর রাতে শহরতলির মাইজবাড়ি নিজ বাড়িতে যাচ্ছিলেন জুনেদ। এসময় গ্রামের ব্রীজের কাছে দুবৃত্তরা তার মোটরসাইকেল আটকিয়ে তাকে ছুরিকাঘাত করে। আর্তচিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসার পর ডাক্তাররা তাকে মৃত ঘোষনা করেন।
সুনামগঞ্জ জেলা কৃষক লীগের সাবেক সহ-প্রচার সম্পাদক ছিলেন জুনেদ আহমদ।
সদর থানার ওসি শহিদুল্লাহ বলেন, “রাতে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা জুনেদকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net