1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক ৩৩ কেভি লাইনে মারাত্মক ত্রুটি: বিদ্যুৎহীন সুনামগঞ্জ, কখন আসবে নিশ্চিত নয় সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হারানো মোবাইল উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করলেন দিরাই থানার ওসি সুনামগঞ্জে জেলা প্রশাসনের গণশুনানিতে নানা সমস্যা তুলে ধরলেন ভুক্তভোগীরা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি মিলন

গাজায় যুদ্ধ নিয়ে ‘সত্য’ মার্কিন কংগ্রেসে তুলে ধরবেন নেতানিয়াহু

  • আপডেট টাইম :: শুক্রবার, ৭ জুন, ২০২৪, ১.১৭ পিএম
  • ১২৬ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
হামাসের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে ‘সত্য’ তুলে ধরবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

আগামী ২৪ জুলাই মার্কিন কংগ্রেসে এ নিয়ে ভাষণ দেবেন তিনি।

প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন ও সিনেটের সংখ্যালঘু নেতা মিচ ম্যাককনেল এক বিবৃতিতে বলেন, নেতানিয়াহু প্রতিনিধি পরিষদ ও সিনেটের যৌথ অধিবেশনে বক্তব্য রাখবেন।

নেতানিয়াহু তার এক বিবৃতিতে বলেন, “কংগ্রেসের উভয় কক্ষের সামনে ইসরায়েলের প্রতিনিধিত্ব করার এবং আমেরিকান জনগণ ও বিশ্ব প্রতিনিধিদের কাছে যারা আমাদের ধ্বংস করতে চায় তাদের বিরুদ্ধে যুদ্ধের সত্যতা তুলে ধরার সুযোগ পেয়ে আমি খুবই উৎসাহিত।”

নেতানিয়াহুর সফরটা এমন সময় হচ্ছে যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার মধ্যে গাজা যুদ্ধ নিয়ে তৈরি হয়েছে দূরত্ব।

বাইডেন এই যুদ্ধে ইসরায়েলকে শুরু থেকেই সমর্থন দিয়ে আসছেন। তবে গাজায় নির্বিচার হামলায় নারী-শিশুসহ মানুষের প্রাণহানি বাড়তে থাকায় সাম্প্রতিক সময়ে ইসরায়েলে বেশকিছু গোলাবারুদের চালান আটকে দিয়েছেন বাইডেন।

যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করবেন কিনা তা এখনো স্পষ্ট নয়।

গাজায় হাজার হাজার বেসামরিকের মৃত্যুর কারণে কিছু ডেমোক্র্যাট নেতা এবং ভোটার নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ। এর প্রভাব নভেম্বরের নির্বাচনের পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এদিকে রিপাবলিকানরাও যুদ্ধ নিয়ে বাইডেনের অবস্থানের সমালোচনা করছেন। তাদের মতে, প্রেসিডেন্ট ইসরায়েলকে যথেষ্ট সাহায্য করছে না।

ইসরায়েলি হিসাব অনুযায়ী, গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালিয়ে প্রায় ১২০০ জনকে হত্যা করে এবং ২৫০ জনেরও বেশি জিম্মিকে আটক করে।

হামলার জবাবে ওইদিনই গাজায় পালটা হামলা শুরু করে ইসরায়েল। গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, যুদ্ধে এ পর্যন্ত ৩৬ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!