1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

কালচারাল ফোরামের ১১ বছর পূর্তি উদযাপন

  • আপডেট টাইম :: শনিবার, ১ জুন, ২০২৪, ১১.০০ এএম
  • ১৬৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ কালচারাল ফোরামের ১১তম বর্ষপূর্তি উৎসবের প্রথম দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী বলেছেন, লোকসঙ্গীতের রাজধানী সুনামগঞ্জে কারচারাল ফোরাম তাদের ব্যতিক্রমী সাংস্কৃতিক অনুষ্টানের মাধ্যমে মননশীলতার পরিচয় দিচ্ছে। মহাকবি সঞ্জয়, হাসন, রাধারমণ, হাসনরাজা, করিম, দুর্বিন শাহ, কামালপাশাসহ অসংখ্য মরমী সাধকদের এই জন্মধামে তারা শুদ্ধ সংস্কৃতি চর্চা করছে। তাদের এই অগ্রযাত্রা আমাদের জন্য প্রেরণার। তিনি বলেন, সুনামগঞ্জে সাংস্কৃতিক সংগটনগুলোর পৃষ্ঠপোষকতায় জেলা প্রশাসন সবসময় সহযোগিতা করছে। তিনি সংস্কৃতি চর্চার মাধ্যমে সন্ত্রাস, মাদক ও অন্ধকার থেকে দূরে থাকার আহ্বান জানান।
শুক্রবার সন্ধ্যায় সুনামগঞ্জ শিল্পকলা একাডেমির হাসনরাজ মিলনায়তনে কালচারাল ফোরামের সভাপতি সোহেল রানার সভাপতিত্বে ও দেওয়ান গিয়াসের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খান, শিক্ষক নাসিমা রহমান, সাংবাদিক লতিফুর রহমান রাজু, শামস শামীম, বিন্দু তালুকদার, সাংস্কৃতিক সংগঠক বাধন চন্দ্র বণিক প্রমুখ।
দুইদিন ব্যাপী অনুষ্ঠানের প্রথমদিনে কালচারাল ফোরামের শিল্পীরা গান ও নৃত্য পরিবেশনা করেন। আজ শনিবার একই সময়ে সদ্যপ্রয়াত বাউল মহাজন পাগল হাসানকে নিয়ে অনুষ্ঠানের আয়োজন হবে। এতে তাকে গানে স্মরণের সঙ্গে স্মৃতি রোমন্থন করবেন সুধীজন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!