1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে অনলাইন ও ক্যাসিনো সাম্রাজ্যের দুই ‘রাঘববোয়াল’ গ্রেপ্তার সুনামগঞ্জে মাদ্রাসাছাত্রী নিখোঁজ আজ বাউল মহাজন শাহ আবদুল করিমের মৃত্যুবার্ষিকী: গানে গানে স্মরণের আয়োজন ধর্মপাশায় পাইকুরাটি ইউনিয়ন বিএনপির দ্বী- বার্ষিক সম্মেলন: সভাপতি মোহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন জিয়া সুনামগঞ্জে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে ভারতীয় বিড়ি-মদসহ আটক ১ দোয়ারাবাজারে গরু চুরির অভিযোগে তিনজনের চোখে চুন ছিটিয়ে চোখ নষ্ট করে দিলো শালিসকারীরা ড. ইউনূসের সময়ে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি মব হয়েছে: সুনামগঞ্জে জাপা মহাসচিব ব্যারস্টিার শামীম পাটোয়ারী শায়খে কাতিয়ার সাহেবজাদা হাফিজ মাওলানা ইমদাদুল্লাহ আর নেই কাশ্মীরে কাজের কথা বলে ছাতকের ৩ যুবক নিখোঁজ! দিরাইয়ে মর্নিং ফুটবল টিমের মাদকবিরোধী র‍্যালি ও সভা

সুনামগঞ্জে ৩ লাখ ৫০ হাজার ৭৫০ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪, ৭.৪৫ পিএম
  • ২৬৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে এবার ৩ লাখ ৫০ হাজার ৭৫০ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। আগামীকাল ১ জুন ৬-১১ মাস ও ১২-৫৯ মাস বয়সী শিশুদেরকে ২ হাজার ১৭৯টি কেন্দ্র থেকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। শিশুদের মধ্যে প্রতিবন্ধী শিশুরাও রয়েছে। বৃহষ্পতিবার বিকেলে সুনামগঞ্জ ইপিআই ভবনে সাংবাদিক ওরিয়েন্টশনে এসব তথ্য জানান সংশ্লিষ্টরা।
কর্মশালায় জানানো হয় স্থায়ী, অস্থায়ী ও ভ্রাম্যমাণ কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভিটামিন এ ক্যাম্পেইন চলবে। বিকাল ৪টার পর যে কোনও ধরনের পরিস্থিতি মোকাবেলায় ওই দিন সারারাত প্রতিটি উপজেলার স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্টরা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত¦ পালন করবেন। ভিটামিন এ ক্যাম্পেইন পরিচালনায় স্বাস্থ্য বিভাগের ৬৮৮ জন স্বাস্থ্য সহকারি ও ৩ হাজার ৫৯২ জন স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করবেন। কোনও শিশু যাতে বাদ না যায় সেজন্য সচেতন সকলের সহযোগিতা কামনা করা হয়।
ওরিয়েন্টেশন কর্মশালায় বক্তব্য দেন সুনামগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের এই কর্মসূচির কোঅর্ডিনেটর ডা. রাজেশ সিংহ মিথুন, জেলা স্বাস্থ্য ও প্রশিক্ষণ কর্মকর্তা ওমর ফারুক, সাংবাদিক রওনক বখত, বিন্দু তালুকদার, আল হেলাল প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!