হাওর ডেস্ক::
সময়টা ২০১৪ থেকে ২০২৪। এই সময়ে ইন্টারনেটে চলচ্চিত্রের তথ্যভান্ডার ইন্টারনেট মুভি ডেটাবেজে (আইএমডিবি) ভারতীয় তারকাদের মধ্যে কাকে বেশিবার খোঁজা হয়েছে কিংবা বেশিবার দেখা হয়েছে? এর ওপর ভিত্তি করে ১০০ ভারতীয় তারকার তালিকা প্রকাশ করেছে আইএমডিবি। এই তালিকার শীর্ষে রয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।
তালিকাতে চোখ রাখলে দেখা যাচ্ছে, ২ নম্বরে রয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। ৩ নম্বরে ঐশ্বরিয়া রায় বচ্চন, ৪ নম্বরে আলিয়া ভাট আর ৫ নম্বরে জায়গা করে নিয়েছেন প্রয়াত অভিনেতা ইরফান খান। আমির খানের অবস্থান তালিকার ৬ নম্বরে দেখা মিলল।
তবে লাকি ৭ দখল করলেন যিনি। তার নামটি দেখে অশ্রু সিক্ত হয়েছেন ভক্তরা। কারণ তার অপ্রত্যাশিত মৃত্যু এখনও সবাইকে কাঁদায়। তিনি হলেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত।
তালিকার ৮ নম্বরে জায়গা পেয়েছেন বলিউড ভাইজান সালমান খান। ৯ নম্বরে আছেন হৃতিক রোশন, ১০ নম্বরে অক্ষয় কুমার।
তালিকা প্রকাশ করেছে আইএমডিবি।
প্রথম পাঁচে বলিউডের তিন নায়িকা জায়গা করে নেয়ার কারণে নায়িকাদের অনুরাগীরা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘বলিউড আর দক্ষিণ ভারতের সিনেমার তাবড় নায়কদের টেক্কা দিয়েছেন এই তিন নায়িকা।’
আরও পড়ুন: বলিউড তারকারা মুম্বাই ছাড়ছেন, কোথায় যাচ্ছেন তারা?
দক্ষিণ ভারতের নায়ক প্রভাস, রাম চরণ বা আল্লু অর্জুন জায়গা করতে পারেননি প্রথম সারিতে। সামান্থা রুথ প্রভু আছেন ১৩ নম্বরে। বলিউডের অমিতাভ বচ্চন আছেন ১২ নম্বরে। রণবীর কাপুর তালিকায় আছেন ১৩ নম্বরে। রণবীর সিং রয়েছেন ১৯ এ আর ২০-এ জায়গা পেলেন অজয় দেবগণ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net