হাওর ডেস্ক::
সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (২৯ মে) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে
সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়।
ভূমিকম্পের বিষয়টি সিলেটভিউ-কে নিশ্চিত করেছেন
সিলেট আবহওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন।
তিনি বলেন- এ ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমার। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৫.৬।
এদিকে, ভূমিকম্পের সময় মানুষের মাঝে আতঙ্ক দেখা দেয়। বহুতল ভবন থেকে অনেকে রাস্তায় নেমে আসেন। তবে সিলেটের কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net