1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

শাল্লায় কলেজ শিক্ষকের লাঞ্চনাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম :: বুধবার, ২৯ মে, ২০২৪, ৬.৩৩ পিএম
  • ১০৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় শাল্লা ডিগ্রি কলেজের অধ্যাপক রূপচাদ দাসকে মারধরের মামলার তালিকাভূক্ত আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার শহিদ মিনারের সামনে এই কর্মসূচি পালন করেন শাল্লা ডিগ্রি কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। তারা অবিলম্বে হামলাকারী দীপুরঞ্জন দাস ও তার দোকান কর্মচারীকে গ্রেপ্তারের দাবি জানান।
উল্লেখ্য গত রবিবার শাল্লা ডিগ্রি কলেজের অধ্যাপক রূপচাদ দাসকে মারধর করেন সম্প্রতি অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী দীপুরঞ্জন দাস ও তার দোকান কর্মচারী। এ ঘটনায় আহত কলেজ শিক্ষক দীপু রঞ্জন দাসকে প্রধান আসামি করে তিনি শাল্লা থানায় মামলা দায়ের করেন। এ ঘটনার বিচারের দাবিতে গত মঙ্গলবার বিক্ষোভ মিছিল করেন সচেতন এলাকাবাসী।
বুধবার আসামিদের গ্রেপ্তারের দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন ইউপি সদস্য ও বীর মুক্তিযোদ্ধা সন্তান হাবিবুর রহমান হাবিব, যুবলীগ নেতা সেকুল মিয়া, শ্রীবাস দাস, সুধাকর দাস, শাল্লা ডিগ্রি কলেজের ছাত্র রূপক দাস প্রমুখ।
মানবন্ধনে বক্তারা বলেন, দীপুরঞ্জন দাস একজন ভূমি দস্যু। তার অবৈধ দখলদারির বিরুদ্ধে প্রতিবাদ করায় একজন সম্মানীত শিক্ষককে মারধর করেছে। তার বিরুদ্ধে মামলা হলেও এখনো গ্রেপ্তার হচ্ছেনা। অবিলম্বে তাকে গ্রেপ্তারের দাবি জানিয়ে বক্তারা বলেন, তাকে গ্রেপ্তার করা না হলে আগামীতে কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!