হাওর ডেস্ক::
সিলেটের জৈন্তাপুর উপজেলায় খেলা চলাকালে বজ্রপাতে প্রাণ হারালেন সবুজ মিয়া (২২) নামের এক ফুটবলার। নিহত সবুজ কেন্দ্রীগ্রামের ছগির মিয়ার ছেলে।
আজ বুধবার (১৫ মে) বিকাল সাড়ে ৪টায় উপজেলার গোয়াবাড়িতে ফুটবল খেলা চলাকালে কেন্দ্রীগ্রামে খেলার মাঠে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বিকেল সাড়ে ৪টার সময় জৈন্তাপুর উপজেলার গোয়াবাড়ি ফুটবল মাঠে টুর্নামেন্ট খেলতে আসে জৈন্তাপুর উপজেলার কেন্দ্রী গ্রামের একটি ফুটবল দল। এসময় হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net