স্টাফ রিপোর্টার::
জাতীয়তবাদী দল বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাজা বাতিলের দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ করেছে জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট ফজলুল হক আছপিয়া গ্রুপের নেতাকর্মীরা। শনিবার বিকেলে শহরের পুরাতন বাসস্টেশনন থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের দিকে আসতে চাইলে পুলিশী বাধায় কালীবাড়ি এলাকায় পথসভা করেন নেতাকর্মীরা।
পথসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাদের আহমদ, আবুল মনওসুর শওকত, সেলিম উদ্দিন, আনছার উদ্দিন, ছাত্রদল আহবায়ক নুরুল ইসলাম নুরুল, কাজী নাসিম উদ্দিন লালা, সুয়েব আহমদ, মুনাজির হোসেন সুজন, হাজী আকুল আলী, নূর আলী, যুবদল নেতা অ্যডভোকেট মামুনুর রশিদ কয়েছ, যুবদল নেতা আকবর আলী, সোহেল মিয়া, ছাত্রদল নেতা হাবিবুর রহমান হাবিব প্রমুখ।
উল্লেখ্য গত শুক্রবার জেলা বিএনপির আহ্বায়ক নাছির উদ্দিন চৌধুরীর নেতৃত্বে আরেকটি পৃথক মিছিল হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net