স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন মাছিমপুর বিওপি’র নায়েক ভুইয়া মামুনুল হক এর নেতৃত্বে একটি টহল দল ২৯ আগস্ট মঙ্গলবার দুপুরে শিলডুয়ার নামক স্থান হতে বিপুল পরিমাণ ভারতীয় নাসির উদ্দিন বিড়ি আটক করেছে। ২,৫২০ প্যাকেট ভারতীয় শেখ নাসির বিড়ির আনুমানিক মূল্য প্রায় ৯৪,৫০০/- টাকা । গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সদস্যরা এই অবৈধ বিড়ি আটক করলেও কাউকে আটক করতে পারেনি। বিড়ি রেখে চোরা কারবারিরা পালিয়ে যায়। সুনামগঞ্জ-২৮ বিজিবির অধিনায়ক লে. ক. নাসির উদ্দিন আহমেদ, পিসিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, সকল ধরনের চোরাচালানসহ অন্যান্য অপতৎপরতা রোধে ২৮ বিজিবি সতর্ক রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net