হাওর ডেস্ক::
সত্যি কি শাকিব তৃতীয় বিয়ে করছেন? এটা যেমন জানতে মরিয়া উঠেছেন শাকিবিয়ানরা। ঠিক তেমনি প্রিয় তারকা কাকে বিয়ে করছেন, কে হতে চলেছেন শাকিবের জীবনসঙ্গী সে বিষয়েও পরিষ্কার তথ্য জানার অপেক্ষায় রয়েছেন ভক্তরা।
বেশকিছু দিন ধরেই মিডিয়ায় শাকিব আলোচনায় রয়েছেন তার তৃতীয় বিয়ে নিয়ে। এদিকে একের পর এক খবর আসতে চলেছে শাকিবের আসন্ন বিয়ে নিয়ে।
কাকে বিয়ে করছেন, কোথায় বিয়ে করছেন সে বিষয়ে নানা গুঞ্জন ঢালিউডে ছড়িয়ে পড়লেও এ মুহূর্তে তৃতীয় বিয়ে প্রসঙ্গে কিছুই বলতে চাইছেন না শাকিব। এদিকে শাকিব নিজ থেকে কিছু পরিষ্কার বক্তব্য না দেয়া পর্যন্ত বন্ধু, পরিচালক আরশাদ আদনানও কিছু বলতে চাইছেন না।
আরও পড়ুন: শাকিবের তৃতীয় বিয়ে, কী বললেন অপু?
এদিকে ঘনিষ্ঠ একটি সূত্র বলছে, ‘তুফান’ সিনেমার শুটিং নিয়ে এই মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন ঢালিউড সুপারস্টার। ভারতে রায়হান রাফী পরিচালিত সে সিনেমার কাজ শেষ করেই বিয়ে নিয়ে চিন্তাভাবনা করার প্ল্যান রয়েছে তার। তাই চলতি বছরেই ভক্তদের সুখবর দিতে পারেন নায়ক।
আরও পড়ুন: শাকিবের পরিবারকে ‘ওপেন চ্যালেঞ্জ’ বুবলীর!
নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি আরও বলেন, দুবার নিজের পছন্দে বিয়ে করে জটিলতায় পড়ায় এবার পরিবারের পছন্দেই সম্মতি দিয়েছেন শাকিব। তবে নতুন কোনো সমস্যা যেন আর তৈরি না হয় সে জটিলতা এড়াতে নিজেও অনেক দিক বিচার বিবেচনা করে বিয়ের পিঁড়িতে বসতে চান ঢালিউড এ সুপারস্টার।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net