স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সদর উপজেলার ডলুড়া সীমান্ত থেকে ১২ বোতল ভারতীয় স্টোলেন মদ এবং ৪৮ বোতল সুপার স্ট্রং বিয়ারসহ একজন মাদক কারবারিকে আটক করেছে। ডলুড়া
বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মোঃ মোশারফ এর নেতৃত্বে একটি টহল দল ২৮ আগস্ট সোমবার সকালে সীমান্ত পিলার ১২১২/৮-এস এর নিকট থেকে এই মালামাল আটক করে। এসময় ডলুড়া গ্রুভপগ্র ইসমাইল মিয়ার ছেলে হান্নান মিয়া (২৫) নামক এক যুবককেও গ্রেফতার করা হয়। আটককৃত মালামালের মূল্য প্রায় ৩০ হাজার টাকা বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
গ্রেফতারকৃত আসামীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর, সুনামগঞ্জে হস্তান্তর করা হয়েছে।
মাদমাদকসহ আসামী গ্রেফতারের কথা নিশ্চিত করেছে সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লে. ক. ইাসির উদ্দিন আহমেদ পিএসসি।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net