হাওর ডেস্ক::
জানা গেছে, শনিবার (২০ এপ্রিল) রাত প্রায় ১০টার দিকে রাজধানীর মিরপুর ১ নম্বরের একটি রেস্টুরেন্ট থেকে বের হচ্ছিলেন ইউটিউবার ইয়াসিন ও মিথিলা রহমান। রাস্তায় তাদেরকে পেয়ে মিথিলার গায়ে হাত তোলেন রাকিবের টিমের সদস্যরা।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, মিথিলার মাথায় হেলমেট। সেসময় তার গায়ে হাত তোলা হয়। সেখানে পুলিশকেও দেখা গেছে। কিন্তু পুলিশের কোনো উদ্যোগ ভিডিওতে দেখা যায়নি।
মিথিলা কান্নাকাটি করলে তাকে সিএনজিতে করে একটি হাসপাতালে যেতে দেখা গেছে সেই ভিডিওটিতে। তবে মিথিলার গায়ে হাত তোলার কারণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে, কাজের সুবাদে বনিবনা না হওয়ার কারণে দুই পক্ষের মধ্যে এমন অপ্রীতিকর ঘটনা ঘটেছে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net