হাবিবুর রহমান হাবিব, শাল্লা:
সুনামগঞ্জের শাল্লা উপজেলার ফসলহারা কৃষকের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক শামছুল হক চৌধুরী। শাল্লা ডিগ্রি কলেজ সংলগ্ন দিরাই-শাল্লা রাস্তার মোড়ে তিনি হতদরিদ্রদের মধ্যে এই ত্রাণ বিতরণ করেন। এসময় তিনি দেশের ধনাঢ্য ব্যক্তিদের হাওরে ক্ষতিগ্রস্থদের মানবিক সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান।
এসময় শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক খায়রুল ইসলাম, উদয় শঙ্কর বৈষ্ণব, শাল্লা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নেহার বেগম, শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাজী মোঃ সঞ্জব আলীর ছেলে আব্দূস সোবহান, যুবলীগ নেতা অরিন্দম চৌধুরী অপু, অজয় তালুকদার, এনামুল বারী লেনিন, সাংবাদিক বকুল তালুকদার, সাংবাদিক হাবিবুর রহমান-হাবিব, ও তার সফরসঙ্গী আলমগীর হোসেন, ছায়েদ আলী, মকবুল হোসেন, রুজেল আহমেদ, সুজন মিয়া প্রমুখ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net