হাওর ডেস্ক::
বাংলাদেশের আকাশে পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে। আগামীকাল মঙ্গলবার থেকে রোজা। রমজানের চাঁদ দেখা যাওয়ায় আজ সোমবার এশার নামাজের পর মসজিদে মসজিদে তারাবি নামাজ পড়বেন মুসল্লিরা। আজ দিবাগত শেষরাতে ধর্মপ্রাণ মুসল্লিরা সাহরি খাবেন।
সোমবার (১১ মার্চ) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে এ সিদ্ধান্ত জানান জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্মমন্ত্রী ফরিদুল হক খান।
তিনি জানান, দেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখা গেছে। মঙ্গলবার থেকে রোজা শুরু হবে। আজ সন্ধ্যা থেকে তারাবির নামাজ পড়তে হবে এবং শেষ রাতে সাহরি খেতে হবে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net