ছাতক প্রতিনিধি::
ছাতকের কৈতক এলাকায় সড়ক দূর্ঘটনায় পথচারী চন্দ্র মালা (৬০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। তিনি দক্ষিণ কুপিয়া গ্রামের ওয়ারিছ আলীর স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের কৈতক এলাকায় সিলেটগামী একটি বাস তাকে ধাক্কা দেয়। পরে তাকে কৈতক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে সেখান থেকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
জয়কলস হাইওয়ে থানার ওসি আব্দুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃতদেহ থানায় রয়েছে। তাঁর আত্মীয় স্বজন আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নিয়ে যাবেন। বাস থানায় জব্দ রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net