হাওর ডেস্ক::
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে পরীক্ষার দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষার ফল ফলাফল প্রকাশ করা হয়েছে। এই পরীক্ষায় ২০ হাজার ৬৪৭ জন উত্তীর্ণ হয়েছেন। দ্বিতীয় ধাপে খুলনা, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের ২২ জেলার চাকরি প্রার্থীরা অংশ নিয়েছিলেন।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সহকারী শিক্ষক পদে নিয়োগে দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হয়েছে। লিখিত পরীক্ষার ফলাফল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে। উত্তীর্ণ পরীক্ষার্থীরা মোবাইলেও এসএমএস পাবেন। মৌখিক পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে।
এবারই প্রথম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে বিভাগ ধরে নিয়োগ দেওয়া হচ্ছে। গুচ্ছভিত্তিক এ নিয়োগে তিন ধাপে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। চলতি মাসের ২ তারিখে ৩ বিভাগের ২২ জেলার পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট পরীক্ষার্থী ছিলো ৪ লাখ ৩৯ হাজার ৪৪৩ জন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net