স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ পৌরসভার তিনশত বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে লুঙ্গি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধাদের হাতে উপহার হিসেবে লুঙ্গি তুলে দেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত।
এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, বীর মুক্তিযোদ্ধা হাজী নূরুল মোমেন, বীর মুক্তিযোদ্ধা মোকসেদ আলী, বীর মুক্তিযোদ্ধা বশির আহমদ প্রমুখ।
এসময় পৌরসভার মেয়র নাদের বখত বলেন, আপনারা আমাদের নায়ক। এই দেশের জন্মদাতা। আপনাদের কারণেই আমরা স্বাধীন দেশে আজ জনপ্রতিনিধি হতে পেরেছি। তিনি বলেন, আপনাদের চেতনায় আমরা আগামী দিন পরিচালিত হতে চাই। দেশ বিনির্মাণে আপনাদের সহযেগিতা চাই।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net