স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের -২ আসনে দিরাই উপজেলায় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থীর ভোট চেয়ে বহিষ্কৃত হয়েছেন বিএনপির জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক রিনা তালুকদার। তিনি পৌরসভার মজলিশপুর গ্রামের বাসিন্দা।
সোমবার (০১ জানুয়ারি) দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকার অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি লুৎফা আনোয়ার ও সাধারণ সম্পাদক অ্যাড. হাফেজা ফেরদৌস লিপন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে বহিষ্কার করা হয়।
মহিউদ্দিন তালুকদার মিলাদ বলেন, বহিষ্কৃত রিনা তালুকদার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে নির্বাচনী সভায় অংশ নেওয়া ও লিফলেট বিতরণ করার বিষয়টি জেলা কমিটির নজরে আসলে তাকে বহিষ্কার করা হয়।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net